ফিশ ফিঙ্গার

#বঙ্গললনা
#টেকনিকউইক
ভিডিও লিংক https://youtu.be/XmRNbudfFos
ফিশ ফিঙ্গার
#বঙ্গললনা
#টেকনিকউইক
ভিডিও লিংক https://youtu.be/XmRNbudfFos
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভেটকির ফিলে গুলো কে পাতিলেবুর রস আর স্বাদমতো নুন দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
এইবার দ্বিতীয় ম্যারিনেট এ পিঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পার্সলে পাতা বাটা, ধনে পাতা বাটা দিয়ে, মাছ গুলো কে ভালো করে মাখিয়ে, 30 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।
- 3
একটা পাত্রে ডিম ফেটিয়ে নিতে হবে। আর অন্য পাত্রে বিস্কুট গুঁড়ো নিয়ে নিতে হবে। এইবার ম্যারিনেট করা মাছ গুলো একে একে ডিমে চুবিয়ে, বিস্কুট গুঁড়ো তে মাখিয়ে রোল রোল করে নিতে হবে। ভালো করে গায়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নিয়ে ফিঙ্গারের আকারে গড়ে নিতে হবে।
- 4
বিস্কুট গুঁড়ো লাগানো মাছ গুলো কে ডিপ ফ্রিজে 30 মিনিট একটা টাইট টিফিন বক্সে রেখে দিতে হবে। 30 মিনিট পর ছাকা তেলে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিতে হবে। গরম গরম এইবার পরিবেশন করুন ফিশ ফিঙ্গার।
Made this recipe? Share a Cooksnap!
Let Sangeeta Das Saha know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি