সুজির মিষ্টি ধোকলা

#তেল বিহীন রান্না
ধোকলা গুজরাটের একটি জনপ্রিয় খাবার।এটি সাধারন তো নোনতা হয়।কিন্তু সুজি আর ড্রাইফ্রুট এর সংমিশ্রনে তৈরি এটি একটি মিষ্টি ধোকলা।স্বাদে ও দারুন।
সুজির মিষ্টি ধোকলা
#তেল বিহীন রান্না
ধোকলা গুজরাটের একটি জনপ্রিয় খাবার।এটি সাধারন তো নোনতা হয়।কিন্তু সুজি আর ড্রাইফ্রুট এর সংমিশ্রনে তৈরি এটি একটি মিষ্টি ধোকলা।স্বাদে ও দারুন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে সুজি নিয়ে তাতে চিনি মিশিয়ে দুধ দিয়ে ভালো ভাবে মিশিয়ে ৫মিনিট রেখে দিতে হবে।
- 2
এরপর কড়াই গরম বসিয়ে তাতে আলমন্ড আর বাদাম গুলো শুকনো করে ভেজে নিতে হবে।ভাজা হলে নামিয়ে ঠান্ডা করে বাদাম গুলোর খোসা ছাড়িয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে।আমন্ড গুলো আধ ভাঙ্গা করে নিতে হবে।
- 3
এরপর ৫মিনিট হয়ে গেলে সুজির মধ্যে কিসমিস কুচি,খেজুর কুচি,বাদাম আর আলমন্ড আর বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
এরপর একটা পাত্রে সিলভার ফয়েল ভালো করে বসিয়ে তাতে সুজির মিশ্রন টা ঢেলে দিয়ে ওপর থেকে জাফরান দিয়ে আরেকটা ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 5
এরপর কড়াইতে একটা খাবার স্ট্যান্ড বসিয়ে তাতে জল দিতে হবে।জল স্ট্যান্ডের নিচ অবদি রাখতে হবে।এরপর ঐ স্ট্যান্ডের ওপরে সুজির বাটি বসিয়ে ঢাকা দিয়ে ২০মিনিট কম আচে ভাপাতে হবে।
- 6
২০মিনিট পর ঢাকা সরিয়ে একটা চাকু দিয়ে সুজির ভেতরে ঢুকিয়ে দেখতে হবে।চাকুর গায়ে কিছু না লাগলে ধোকলা তৈরি।
- 7
এরপর নামিয়ে একটু ঠান্ডা করে টুকরো করে কেটে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি