নলেন গুড়ের জলভরা সন্দেশ

Pubali Chakraborty @cook_15704170
নলেন গুড়ের জলভরা সন্দেশ
রান্নার নির্দেশ
- 1
একটা প্লেটে ছানা আর গুড় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এইবার ছানা আর গুড়ের মিশ্রণটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
- 3
এবার গ্যাস এ একটা কড়াই বসিয়ে তার মধ্যে ছানার মিশ্রণটা দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ছানাটা কড়াইয়ের গা ছেড়ে আসে।
- 4
তারপর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ছানাটা একটা প্লেটে নামিয়ে নিতে হবে।
- 5
ছানাটা একটু ঠান্ডা হলে মোদকের মোল্ড টাকে উল্টে ছানাটা দু'পাশে পরিমাণমতো দিয়ে মোল্ড টাকে একটু উল্টো করে ১ চা চামচের মতো ঝোলা গুড় দিয়ে মোদকের পেছনের অংশটা বন্ধ করে দিতে হবে।
- 6
তারপর আস্তে আস্তে মোদকের মোল্ডটা খুলে সন্দেশ টা বার করে নিতে হবে এইভাবে সবকটা তৈরি করে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10586996



মন্তব্যগুলি