ফিস ইন লেমন বাটার সস্ উইথ পার্সিয়ান রাইস
ফিস ইন লেমন বাটার সস্ উইথ পার্সিয়ান রাইস
রান্নার নির্দেশ
- 1
মাছের ফিলে বের করে ভালো ভাবে জলে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে লবণ ও গোলমরিচের গুঁড়ো দুই পিঠে মেখে শুকনো ময়দায় এপিঠ ওপিঠ মাখিয়ে অতি সামান্য তেলে একপিঠ লাল করে ভেজে অপর পিঠ উলটিয়ে দিয়ে তাতে হোয়াইট ওয়াইন, চিকেন স্টক, লেবুর রস ও দুধের ক্রিম দিয়ে ফুটে উঠলে ওভেন থেকে নামিয়ে বেশ খানিকটা পার্সলে পাতা কুচি ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। আমি এর সঙ্গে পার্সিয়ান রাইস ও বেক্ড টমেটো দিয়ে পরিবেশন করেছি।
- 2
রাইস টা প্রথমে গরম জলে ৬ মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে নিয়েছি।তারপর গোল গোল করে আলু কেটে গামলার তলায় আলুগুলো সমানভাবে পেতে দিয়ে তার উপর দিয়ে অর্ধেক সেদ্ধ রাইসগুলি ঢেলে দিয়ে, তার উপরে গরম তেলে বেশ খানিকটা রসুন কুচি সাদাতেল ও মাখন দিয়ে ভেজে ভাতের উপর দিয়ে ঢেকে ১৫ মিনিট আঁচ কমিয়ে হতে দিন। হয়ে এলে পরিমান মতো লবণ, গোলমরিচের গুঁড়ো পার্সলেপাতা কুচি ছড়িয়ে লেবুর রস ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ফিস ইন লেমন বাটার সস্ উইথ পার্সিয়ান রাইস।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি