ডাল বুখারা (dal bukhara recipe in Bengali)

#ডাল দিয়ে রান্না
খুবই সুস্বাদু ডাল রেসিপি এটি। কোন রকম পেঁয়াজ বা রসুন ছাড়াই এই ডালটি রান্না করা যায়।
ডাল বুখারা (dal bukhara recipe in Bengali)
#ডাল দিয়ে রান্না
খুবই সুস্বাদু ডাল রেসিপি এটি। কোন রকম পেঁয়াজ বা রসুন ছাড়াই এই ডালটি রান্না করা যায়।
রান্নার নির্দেশ
- 1
সব রকমের ডাল গুলোকে পেশার কুকার এর মধ্যে নিয়ে, এক চামচ লবন, হলুদগুরো,লঙ্কার গুরো ও ৪ কাপ জল দিয়ে ৮-১০ টা সিটি দিয়ে ডাল ভালো করে সিদ্ধ করতে হবে।
- 2
একটা ননস্টিক কড়াই তে মাখন দিয়ে গরম করতে হবে। এরপর কড়াইতে এক এক করে গোটা জিরে, দারচিনি ও লবঙ্গ ফোন দিতে হবে। এরপর কড়াইতে দুটো কাঁচা লঙ্কা ফোন দিতে হবে। তারপর এক এক করে কড়াইতে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো,জায়ফল পাউডার ও জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে ।
- 3
সব মশলা গুলো দু মিনিট ভেজে নেওয়ার পরে ওর মধ্যে টমেটো পিউরি দিয়ে দিতে হবে। খুব ভালো করে টমেটো পিউরি সব মসলার সাথে একসাথে মিশিয়ে নিয়ে ভাজতে হবে।
- 4
সামান্য পরিমাণ জল দিয়ে সব মশলা গুলোকে মধ্যম তাপে ঢাকনা দিয়ে ভাজতে হবে। মসলাগুলো থেকে তেল বেরিয়ে আসার পরে ওর মধ্যে সেদ্ধ ডাল দিয়ে দিতে হবে।সেদ্ধ ডাল কে ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিতে হবে
- 5
ওই ডালের মধ্যে এক কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এরপর ডালের মধ্যে আন্দাজমতো লবণ দিতে হবে। ১চামচ চিনি দিতে হবে। ঢাকনা দিয়ে ডাল কে ১৫ মিনিট মধ্যম তাপে ফোটাতে হবে। ডাল ভালোভাবে ফুটে আসার পরে ওর মধ্যে ফ্রেশ ক্রিম ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ডালের মধ্যে কসুরি মেথি গুড়ো ও গরম মসলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।
- 6
আরো ২মিনিট ডালকে কম তাপে ভাল করে ফোটাতে হবে। এরপর গ্যাস বন্ধ করে দিতে হবে। ডালের উপরে ফ্রেশ ক্রিম,মাখন ও ধনেপাতা দিয়ে সাজিয়ে নান বা গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Made this recipe? Share a Cooksnap!
Let Mithu Majumder know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (2)