মেথি পরোটা(methi parota recipe in Bengali)

#প্রিয় ডিনারের রেসিপি।
মেথি পরোটা খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি পরোটার রেসিপি। শীতের রাতে ডিনারের জন্য এই মেথি পরোটা একদম আদর্শ।
মেথি পরোটা(methi parota recipe in Bengali)
#প্রিয় ডিনারের রেসিপি।
মেথি পরোটা খুবই সুস্বাদু ও পুষ্টিকর একটি পরোটার রেসিপি। শীতের রাতে ডিনারের জন্য এই মেথি পরোটা একদম আদর্শ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মেথি শাক পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে রাখতে হবে। একটি পাত্রে আটা নিয়ে তার মধ্যে এক এক করে জোয়ান,লবণ, চিনি, সাদা তেল, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো,আদা লঙ্কা বাটা, ও থেঁতো করা রসুন দিতে হবে। এগুলো সব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর কুচিয়ে রাখা মেথিশাক আটার মধ্যে মিশিয়ে নিতে হবে।
- 2
এরপর আন্দাজমতো জল দিয়ে ভালো করে আটা শাক এর সাথে মিশিয়ে মেখে নিতে হবে। আটা মাখা হয়ে গেলে ওই মন্ডটির গায়ে ভালো করে তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে।
- 3
৩০মিনিট পর ওই আটার মন্ডটি থেকে বড় বড় করে আটটি লেচি কেটে নেব। এবার সামান্য আটার গুরো নিয়ে ওই লেচি থেকে গোল করে পরোটার আকারে বেলে নেব।
- 4
এবারে গ্যাসে চাটু গরম করতে বসিয়ে দিতে হবে। চাটু গরম হবার পর পরোটা ভালো করে সেকে নিতে হবে। পরোটার দুই দিক ভালো করে সেকে নেবার পরে, দু চামচ ঘি দিয়ে পরোটার দুই পিঠ ভাল করে ভেজে তুলতে হবে। এইভাবে সবগুলি পরোটা ভাজার পরে, এক চামচ আচার পরিমাণমতো টকদই ও কিছু সবজি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।রাতের ডিনার এর জন্য মেথি পরোটা তৈরি।
Made this recipe? Share a Cooksnap!
Let Mithu Majumder know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (3)