মটর পোলাও

#প্রিয় চালের রেসিপি
ঝটপট 10 মিনিটে প্র্রেসার কুকারে বানানো নিরামিষ ঝরঝরে কড়াইসুটির পোলাও
মটর পোলাও
#প্রিয় চালের রেসিপি
ঝটপট 10 মিনিটে প্র্রেসার কুকারে বানানো নিরামিষ ঝরঝরে কড়াইসুটির পোলাও
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে মিনিমাম 1 ঘণ্টা ভিজিয়ে রেখে দিন।
- 2
প্রেসার কুকার গরম করে ঘি দিয়ে দিন। এর পর গ্যাস এর ফ্ল্যাম কম করে তাতে একে একে তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিন।
- 3
ফোড়ন হালকা ভাজা হলে এবং সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে কাজুবাদাম দিয়ে হালকা ভেজে নিন। কাজুবাদাম ভাজা হলে কড়াইশুঁটি দিয়ে আরো 1 মিনিট হালকা নাড়াচাড়া করে নিন মিডিয়াম আঁচে।
- 4
এরপর বাসমতী চালের জল ঝরিয়ে সেইটাও দিয়ে দিন কুকারে। চাল দিয়ে হালকা নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিশিয়ে নিন। এইবার জল দিয়ে দিন। সাথে স্বাদমতো নুন আর পাতিলেবুর রস। কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্ল্যামে 2 টা সিটি দিয়ে রান্না টা করে নিন।
- 5
প্রেসার নিজে থেকে যখন রিলিজ করে যাবে, ঢাকা খুলে চেক করে নিন। একদম ঝরঝরে পিস পোলাও রেডি।
Made this recipe? Share a Cooksnap!
Let Sangeeta Das Saha know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি