শাহি কাজু মালাই মুর্গ

#ডিনার রেসিপি
বাকি সব চিকেনের রেসিপি থেকে ডিনারে নতুনত্ব আনার জন্য নিজের মত করে এই রেসিপিটি তৈরি করেছি। ভিশনই সুস্বাদু এই ডিশ টা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে।
শাহি কাজু মালাই মুর্গ
#ডিনার রেসিপি
বাকি সব চিকেনের রেসিপি থেকে ডিনারে নতুনত্ব আনার জন্য নিজের মত করে এই রেসিপিটি তৈরি করেছি। ভিশনই সুস্বাদু এই ডিশ টা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ম্যারিনেট করার জন্য একটা বাটিতে চিকেন নিয়ে তাতে লেবুর রস, টক দই, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, স্বাদ মত নুন, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ২ ঘন্টা ফ্রিজে রাখতে হবে।
- 2
প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি গুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এটা তুলে পরে ব্যবহারের জন্য রেখে দিতে হবে।
- 3
ওই তেলেই চিকেনের টুকরো গুলো দিয়ে ভালো করে সবদিক থেকে ভেজে তুলে রাখতে হবে।
- 4
এরপর প্যানে জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ দিতে হবে।
- 5
এতে পেঁয়াজ বাটা আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে হবে। তারপর আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে।
- 6
এরপর এতে টমেটো পিউরি আর কাঁচা লংকা মাঝখান থেকে চিরে নিয়ে ভালো করে কষাতে হবে।
- 7
এতে ধনে গুঁড়ো,, হলুদ, গরম মশলা আর স্বাদ মত নুন দিয়ে মিডিয়াম আঁচে কষাতে হবে যতক্ষণ না তেল টা আলাদা হয়ে আশে।
- 8
ভেজানো কাজু বাদাম এর সাথে টকদই নিয়ে পেস্ট বানিয়ে আঁচ কমিয়ে এই পেস্ট প্যানে দিয়ে দিতে হবে।
- 9
কম আঁচে কষাতে হবে। পরিমান মত জল দিতে হবে। উপরে তেল ভেসে ওঠা অব্দি রান্না করতে হবে।
- 10
এরপর এতে চিকেন গুলো দিয়ে ভালো করে ২-৩ মিনিট রান্না করে প্রয়োজন মত জল দিয়ে মিশিয়ে ঢেকে দিয়ে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রাখতে হবে।
- 11
এবারে এতে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট আবার রান্না করতে হবে।
- 12
শেষে বেরেস্তা আর কিসমিস দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি