মেজয়ান রাইস

#প্রিয় চালের রেসিপি
গোবিন্দভোগ চাল
এটি একটি হেলদি ফুড। অনেক বাচ্চারা ভেজিটেবিলস খেতে চায়না । তাই তাদের জন্য এই মজাদার রাইস।
মেজয়ান রাইস
#প্রিয় চালের রেসিপি
গোবিন্দভোগ চাল
এটি একটি হেলদি ফুড। অনেক বাচ্চারা ভেজিটেবিলস খেতে চায়না । তাই তাদের জন্য এই মজাদার রাইস।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ১বাটি চালকে ধুয়ে নেব ।তার পর গ্যাস জ্বেলে কড়াই বসাব ।
- 2
তাতে অল্প বাটার দেব ।বাটার গলে গেলে চালটা দেব আর হালকা নেড়ে নেব ।
- 3
এবার ২বাটি জল দেব ।তার পর আন্দাজমতোন নুন দিয়ে ঢাকা দেব । কম আঁচ ভাত হবে।এবার ভাত হয়ে গেলে একটি অন্য পাত্রে ঢেলে রাখব।
- 4
এবার ওই কড়াইতে ২চা চামচ তেল আর ১\২চা চামচ বাটার দেব ।এবার ম্যারিনেট করা চিকেনের টুকরো গুলো দিয়ে ভেজে তুলে রাখব ।
- 5
তার পর ওই তেলেই আলু আর ফুলকপি দিয়ে ৫মিনিট মতোন নেরে নেব।তার পর পেঁয়াজ, রসুন কুচি,কাচা লঙ্কা, বিন্স, বাঁধাকপি, লাল হলুদ বেলপেপার কুচি আর আন্দাজ মতোন নুন আর চিনি দিয়ে নেড়ে নেব ।
- 6
তারপর ভাত দেব ।আবার নেরে নেব কম আঁচে তার পর ভিনিগার, সোয়া সস,মরিচ গুঁড়ো আর ভেজে রাখা চিকেনের টুরো গুলো দেব ।
- 7
ভাল করে নাড়া চাড়া করে গ্যাস বন্ধ করব ।এবার হাফ সেদ্ধ করা ডিমের সাথে মেজয়ান রাইস পরিবেশন করব বাচ্চাদের ।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি