ডিমের ডেভিল (Dimer devil)

Pubali Chakraborty @cook_15704170
ডিমের ডেভিল (Dimer devil)
রান্নার নির্দেশ
- 1
সেদ্ধ ডিম গুলো প্রথমে হাফ করে কেটে নিতে হবে।
- 2
গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিতে হবে।
- 3
এবার সব গুঁড়া মসলা দিয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট কষিয়ে নিতে হবে
- 4
এবার সেদ্ধ করা স্ম্যাশ আলুতে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দু-তিন মিনিট রান্না করতে হবে।
- 5
এবার ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 6
এবার হাতে আলুর মিশ্রনটা নিয়ে তার উপর ডিমটা দিয়ে ভালো করে ডিমটা আলু মিশ্রণটা দিয়ে কভার করে নিতে হবে । এইভাবে সবকটা ডিম তৈরি করে নিতে হবে।
- 7
এবার একটা ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 8
এবার ডিমটাকে প্রথমে ডিমের গোলায় দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো ভাল করে মাখিয়ে সাদা তেলে ভেজে নিতে হবে লাল করে।
- 9
তারপর ডিমের ডেভিল শসা ও সসের সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11192047



মন্তব্যগুলি