পদ্ম লুচির পায়েস (padma luchir payesh recipe in Bengali)

#রান্নাঘর
পদ্ম লুচির পায়েস (padma luchir payesh recipe in Bengali)
#রান্নাঘর
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুই কাপ ময়দার সাথে ঘী,এক চামচ চিনি ভালভাবে মিশিয়ে জল মিশিয়ে মণ্ড তৈরি করে নিলাম।তিরিশ মিনিট চাপা দিয়ে রেখে দেব।
- 2
পুরের জন্য খোআ ক্ষীর মিহি করে গুড়ো করে নিলাম।তার সাথে কাজু,কিসমিস,নারকেল কোরা ভাল করে মিশিয়ে নিলাম।
- 3
একলিটার দুধ কড়াতে ঢেলে ঘন করে জাল দেব।যখন দুধ ঘন হয়ে আসবে কিছুটা দুধ আলাদা পাত্রে তুলে নিয়ে তার সাথে নলেন গুড় ভাল করে মিশিয়ে নিলাম।এরপর মিশ্রণ টিকে কড়াইয়ের দুধের সাথে মিশিয়ে ভাল করে নেড়ে নিলাম।অনেক সময় ফুটন্ত অবস্থায় গুড় যোগ করলে দুধ কেটে যাবার ভয় থাকে।এই পদ্ধতিতে সেটি হবেনা।পায়েস এর মত ঘন হয়ে আসলে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রাখব।
- 4
এরপর লুচির জন্য রাখা মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে নিলাম।
- 5
একটি লুচি নিয়ে তার মাঝখানে সামান্য পুর রেখে উপর থেকে র একটি লুচি চাপা দিয়ে সুন্দর ভাবে পদ্ম ফুলের আকারে ভাজ করে নিতে হবে।সবকটা লুচি এভাবে ভাজ করে নিলাম।
- 6
এরপর আলাদা নন স্টিক কড়াইতে একটি একটি করে ভাজ করে রাখা লুচি গুলি ভেজে নেব।সাবধানে ভাজ্তে হবে যাতে ভেঙে না যায়।গোল্ডেন ব্রাউন করে দুই পিঠ ভেজে নেব।
- 7
এরপর ভাজা পদ্মলুচি গুলিকে নলেন গুড়ের মিশ্রণ টিতে ছেড়ে দেব যাতে রস ভাল ভাবে পদ্ম লুচি গুলোতে ঢুকে যায়।তিরিশ মিনিট এভাবে রাখব।লুচিগুলি পায়েস এ ছাড়ার সময় দুধ হাল্কা গরম থাকতে হবে।
- 8
এরপর প্লেটে করে পরিবেশন করব পদ্মলুচির পায়েস।
Made this recipe? Share a Cooksnap!
Let Ritapa Raychowdhury know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি