আলু দিয়ে চিকেনের ঝোল (alu diye chickener jhol recipe in Bengali)

আলু দিয়ে চিকেনের ঝোল (alu diye chickener jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
চিকেনে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেগুঁড়ো, ভিনিগার, পেঁয়াজ বাটা,আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
আলুর টুকরো গুলো অল্প নুন হলুদ মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে আলুর টুকরো গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার ঐ তেলেই তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ ফোড়ন দিতে হবে। সুগন্ধ বেরোলে ওতে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 4
পেঁয়াজ কুচি লাল হয়ে এলে টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে। টমেটো নরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরো দিয়ে জোর আঁচে ১০ মিনিট নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে।
- 5
চিকেন থেকে জল বেরোলে ঢাকা তুলে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। ভালো করে কষতে হবে।
- 6
চিকেন ও আলু সিদ্ধ হয়ে এলে এক কাপ জল ও গরম মশলা গুঁড়ো দিয়ে ৮-১০ মিনিট ফোটাতে হবে। নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)