রসুন স্যুপ / গার্লিক স্যুপ (rasun/garlic soup recipe in Bengali)

Rickta Dutta @cook_12056090
রসুন স্যুপ / গার্লিক স্যুপ (rasun/garlic soup recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মুসুর ডাল সেদ্ধ করে নিন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। (আলু আর ডাল এক সাথে সেদ্ধ করবেন না এতে পেট খারাপ হতে পারে)। ডাল আর আলু খুব ভালো করে মিক্সিতে পিশে নিন।
- 2
এবার একটা প্যান গরম করে মাখন দিন, মাখন গলে গেলে রসুন কুচি দিয়ে নেড়ে নিন,সুগন্ধ আসলে ডাল আর আলুর মিস্কড টা ছাঁকনি তে ছেকে প্যানে ঢালুন। মাঝারি আঁচে হতে দিন, ৩-৪ মিনিট।
- 3
এবার নুন, মরিচ গুঁড়ো দিন,মিশিয়ে দিয়ে ফ্রেস ক্রিম দিন। আরও মিনিট ৪ বা ৫ এক রান্না করুন কম আঁচে। নেড়ে দেবেন মাঝে মাঝে।
- 4
ব্রেড নিয়ে চৌকো করে কেটে নিন। প্যানে সামান্য বাটার দিয়ে দু কোয়া রুসুন দিন, একটু রং আসলে ব্রেড উচ্চ তাপমাত্রায় ভেজে ক্রিস্পি করে নিন।
- 5
এবার স্যুপ বোলে স্যুপ ঢেলে উপরে সামান্য পার্সলে বা ধনে পাতা ছড়িয়ে, ভাজা ব্রেড দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11637565




মন্তব্যগুলি