পালং পুদিনা পনির (palang pudina paneer recipe in Bengali)

Sananda Bhattacharyya @cook_12372036
পালং পুদিনা পনির (palang pudina paneer recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পালংশাক ও পুদিনা পাতা ভালো করে ধুয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে
- 2
পনির গুলো ছোট ছোট টুকরো করে কেটে কড়াইয়ে মাখন দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে
- 3
কড়াইতে সাদা জিরে ফোড়ন দিয়ে আদা-রসুন বাটা দিতে হবে
- 4
একটি পাত্রে নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ধনে জিরা গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখতে হবে
- 5
আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে ধনে জিরের গুঁড়ো পেস্ট দিয়ে আবার কষাতে হবে
- 6
কষানো হয়ে গেলে পালং শাক ও পুদিনাপাতার মিশ্রণটি দিতে হবে
- 7
এবার সামান্য জল দিতে হবে
- 8
গ্যাসের আঁচ একদম মাঝারি রেখে ভেজে রাখা পনির গুলো যোগ করতে হবে
- 9
গ্রেভি একটু গা মাখা মাখা হলে নামিয়ে গরম ভাত বা পরোটার সাথে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11687401





মন্তব্যগুলি