ওয়ান পট ব্ল্যাক সাই (one pot black sai recipe in Bengali)

সাই কথার অর্থ কালো চাল, এটি চিন থেকে আসলে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই ওয়ান পট মিলটা একদিকে যেমন হেলদি ঠিক তেমনিভাবেই সুস্বাদু। সব্জি, মাছ, মাংস থাকায় বাচ্চাদের জন্য একদম পারফেক্ট।

রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে জলে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন।
- 2
মুরগীর মাংস, মাছ ২ ইঞ্চি কিউব করে কেটে নিন। চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিস্কার করে নিন।
- 3
সব্জী ধুয়ে জল ঝড়িয়ে বড়ো টুকরো করে কাটুন।
- 4
একটা ভারী তলার পাত্র নিন। গ্যাস জ্বালিয়ে পাত্র গরম হলে ৫০ গ্রাম মাখন দিয়ে গলে গেলে চিংড়ি মাছ আর মাছ সামান্য ভেজে তুলে নিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতা দিন। সুগন্ধ আসা অব্ধি অপেক্ষা করুন।
- 5
এবার ওই প্যানে মাংস দিন ৫ মিনিট ভেজে নিন।
- 6
নারকেলের দুধে লেমন গ্রাস দিয়ে ফুটিয়ে ঢাকা দিয়ে রাখুন।
- 7
এবার ওই প্যানে বাকি সব্জী দিন। ৪-৫ মিনিট ভালো করে ভেজে নিন।
- 8
প্যানে নারকেলের দুধ দিয়ে নেড়ে মিশিয়ে উস্ন জল দিন। ভালো করে মিশিয়ে নিন। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। চাল দিন।
- 9
চাল প্রায় সেদ্ধ হয়ে আসলে মাছ আর চিংড়ি মাছ ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নুন, মিস্টি, মিক্সড হার্বস দিন। ১০ থেকে ১২ মিনিট রান্না করে গ্যাস বন্ধ করুন।
- 10
খোসা সুদ্ধু আলু নুন দিয়ে সেদ্ধ করে, মাখনে ভেজে নিন। বা আলুতে নুন, মাখন মাখিয়ে বেক করে নিন।
- 11
চিলি ফ্লেক্স, লেবুর রস, বাকি মাখন ছড়িয়ে বেকড আলু দিয়ে গরম গরম পরিবেশন করুন ওয়ান পট ব্ল্যাক সাই।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি