ট্রুটি ফ্রুটি (tutti fruti recipe in Bengali)

#শিশুদের প্রিয় রেসিপি
আজ আমি নিয়ে এসেছি একটু অন্য রকম একটা রেসিপি,এই জিনিসটা প্রত্যেক টা বাচ্চা খুব পছন্দ করে,আইসক্রিম,কেক এ ত্রুটি ফ্রুটি পেলে বাচ্চা রা খুব ভালো বেসে খায়।
ট্রুটি ফ্রুটি (tutti fruti recipe in Bengali)
#শিশুদের প্রিয় রেসিপি
আজ আমি নিয়ে এসেছি একটু অন্য রকম একটা রেসিপি,এই জিনিসটা প্রত্যেক টা বাচ্চা খুব পছন্দ করে,আইসক্রিম,কেক এ ত্রুটি ফ্রুটি পেলে বাচ্চা রা খুব ভালো বেসে খায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পেঁপে গুলো ছোট ছোট একমাপের চৌক করে কেটে নিতে হইবে।
- 2
এবার একটা পাত্রে জল ফুটতে দিতে হবে।ফুটন্ত জলে পেঁপে গুলো ছেড়ে আঁচ বাড়িয়ে ঢেকে দিতে হবে 3মিনিট এর জন্য।
- 3
অন্য দিকে 1কাপ জল আর চিনি ফুটিয়ে তাতে লেবুর রস দিয়ে এক তারের রস বানিয়ে রাখতে হবে।
- 4
চিনির রসে 2চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে 3টে বাটিতে ভাগ করে নিতে হবে।এবার তিনটি বাটিতে তিন রকম ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 5
আঁচে বসানো পেঁপে টা ঠিক তিন মিনিট পর খুলে কাছের মতো টেক্সচার এলে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে ভালো ভাবে।
- 6
এবার ওই জল ঝরানো পেঁপে গুলো তিন ভাগে করে তিনটি পাত্রে দিয়ে দিতে হবে।ভালো করে যেনো রঙিন রসে ডুবে যায় খেয়াল রাখতে হবে।এইভাবে রেখে দিতে হবে 7-8 ঘন্টা।
- 7
এবার রস থেকে তুলে নিযে ভালো করে রস ঝরিয়ে কোনো ছড়ানো ঝাঁজড়িতে ছড়িয়ে দিতে হবে।এবার রোদে বা মাইক্রো ওভেন এ শুকিয়ে নিয়ে সব রং এক7এ করে এয়ার টাইট কৌটোয় রেখে ব্যবহার করতে হবে বাচ্চা দের অতি প্রিয় ত্রুটি ফ্রুটি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি