পালংশাক দিয়ে মসুরের ডাল (palang shaak diye musur dal recipe in Bengali)

Sultana Jesmin @cook_19750837
#সবুজ রেসিপি
পালংশাক দিয়ে মসুরের ডাল (palang shaak diye musur dal recipe in Bengali)
#সবুজ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ডাল ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখুন। শাক কেটে ধুয়ে নিন।
- 2
এবার একটা করাইতে তেল দিয়ে আস্ত জিরা তেজ পাতা শুকনা মরিচ দিয়ে নেড়েচেড়ে পিয়াজ কুঁচি রসুন কুচি আদা কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে হলুদ লবন দিয়ে ডাল দিয়ে ভালো করে কষিয়ে নিন।এখন কেটে রাখা পালংশাক দিয়ে নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিন দুই মিনিটের মতো।
- 3
মিনিট পড়ে ঢাকনা তুলে নিয়ে নেড়ে চেড়ে কাচা মরিচ দিয়ে রান্না করে নিন। ঘন হয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করুন ভাত বা রুটি পরোটা র সাথে। অনেক মজাদার খাবার। আমার বাচ্চাদের অনেক পছন্দের পালংশাক ডাল।৷
- 4
শাক থেকে পানি উঠবে, তাই বুঝে শুনে পানি দিবেন। রান্নার সময় ঢেকে রান্না করবেন না। তাহলে কালার নষ্ট হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11802760



মন্তব্যগুলি