চীজ ব্রোকলি সিঙ্গাড়া (cheese broccoli singara recipe in Bengali)
#শিশুদের প্রিয় রেসিপি
চীজ আর ব্রোকলি ভরা এই সিঙ্গাড়াটি শিশুদের খুবই পছন্দ হবে
চীজ ব্রোকলি সিঙ্গাড়া (cheese broccoli singara recipe in Bengali)
#শিশুদের প্রিয় রেসিপি
চীজ আর ব্রোকলি ভরা এই সিঙ্গাড়াটি শিশুদের খুবই পছন্দ হবে
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন, আদা আর কাঁচালঙ্কা কুঁচি দিয়ে ভেজে নিতে হবে, তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে অল্প ভেজে নিতে হবে
- 2
সেদ্ধ আলু আর ভাপানো ব্রোকলি দিয়ে অল্প ভাজা ভাজা হলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জীরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর আন্দাজ মতো নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ।ধনেপাতা কুঁচি মিশিয়ে ঠান্ডা হতে দিতে হবে
- 3
পুর ঠান্ডা হলে গ্রেট করা চীজ মিশিয়ে দিতে হবে ।
- 4
ময়দার সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে. অল্প অল্প জল মিশিয়ে ময়দা মেখে নিতে হবে. 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে
- 5
ছোট ছোট লেচি বেলে নিয়ে কোন বানিয়ে ভেতরে পুর ভরে সিঙ্গাড়া গুলো বানিয়ে নিতে হবে
- 6
কড়াইতে তেল গরম হলে সিঙ্গারাগুলো লাল করে ভেজে নিতে হবে
- 7
পছন্দের সস দিয়ে খেতে দিন সুস্বাদু চীজ ব্রোকলি সিঙ্গাড়া
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি