পনির এগ রোল (paneer egg roll recipe in Bengali)
#চটজলদি রান্নার রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে ময়দা সামান্য লবণ এবং তেল দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণমতো জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে।
- 2
ওইটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
- 3
একটা বাটিতে টক দই, তন্দুরি মসলা, সামান্য নুন,গরম মশলা গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে মেখে পনির কুচি দিয়ে আবারো ভালো করে মেখে রাখতে হবে।
- 4
ফ্রাইং প্যানে মাখন গরম করে মাখা পনির দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে।
- 5
পনির গুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে একটা সাইট করে একই ফ্রাইং প্যানে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে পনিরের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং তারপর সেটাকে একটা সাইডে নামিয়ে নিতে হবে।
- 6
এবার মেখে রাখা ময়দা থেকে বড় করে লেচি কেটে হালকা করে এবং বড় করে বেলে নিয়ে শুকনো তাওয়ায় সেঁকে নিতে হবে।
- 7
অন্যদিকে একটা বাটিতে ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে ডিমের গোলা দিয়ে দিতে হবে এবং হালকা করে ভেজে নিতে হবে।
- 8
ডিমের ওমলেট এর উপর সেঁকে রাখা পরোটা দিয়ে তার ওপরে হালকা একটু তেল মাখিয়ে উল্টে দিয়ে দুই পিঠ ভাল করে ভেজে নিতে হবে।
- 9
এবার তাওয়া থেকে ডিমের পরোটা টা নামিয়ে নিতে হবে এবং বাকি সরঞ্জাম গুলো গুছিয়ে নিতে হবে একটা প্লেটে তারপর ডিমের পরোটা মধ্যে সমস্ত উপকরণ সাথে সামান্য বিট লবণ এবং টমেটো সস দিয়ে দিতে হবে।
- 10
ভালো করে মুড়ে তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আবার রোল করে মুরে পরিবেশন করতে হবে পনির এগ রোল।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (2)