গুগলিরতেল ঝাল (Periwinkles)(googlir tel jhaal recipe in Bengali)

#লাঞ্চরেসিপি
গুগলি চোখের পক্ষে খুবই ভালো। খেতেও খুব সুস্বাদু ।কোনো কোনো জায়গায় এটি গেঁড়ি নামে পরিচিত। মাছের বাজারে এটি সেল ছাড়িয়ে বিক্রি করে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে গুগলি(সেল ছাড়ানো কিনে আনা হয়েছিল) ভালো করে ধুয়ে কাদাবালি পরিস্কার করে নিতে হবে।
- 2
তারপর নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে।
- 3
ফুটে উঠলে ফেনা দেখা যাবে। এই অবস্থায় মিনিট 5 এর মতো সেদ্ধ করলেই হবে।
- 4
ঠান্ডা করে আবার খুব ভালো করে হাত দিয়ে চটকে ধুয়ে নিতে হবে।তা না হলে গুগলির গায়ে লেগে থাকা সেলের টুকরো খাবার সময় মুখে লাগবে।
- 5
এবারসর্ষের তেল গরম করে আলু পেঁয়াজ কুচি ভাজতে হবে।
- 6
পেঁয়াজেসোনালি রং ধরলে একে একে নুন, হলুদ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে কষে গুগলি মেশাতে হবে ।
- 7
আরেকটু কষে অল্প জল দিয়ে ঢাকা দিতে হবে।শুকনো হয়ে এলে কাঁচা তেল ছড়িয়ে নামলেই রেডি।
- 8
সাদা ভাতের সাথে দারুন জমবে এই গুগলির তেল ঝাল।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)