ধাবা স্টাইল ডিমের কারি
#লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
সিদ্ধ ডিম নিন। কাঁটাচামচ দিয়ে ডিমটি 3 থেকে 4 জায়গায় ফুটো করুন। ডিমে সামান্য লবণ, হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করুন। তারপরে একটি প্যানে অল্প তেল দিয়ে ভাজুন যতক্ষণ না ডিম গুলো হালকা বাদামী হয়ে যায়। ভাজা ডিমগুলি তুলে রাখুন।
একই প্যানে গ্রেভির জন্য আরও কিছু তেল দিন। অল্প আঁচে রাখুন, তেল গরম হয়ে এলে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিন। জিরে ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামী রঙের এবং নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে।
- 2
আদা রসুনের পেস্ট এবং কাঁচা লঙ্কা দিন। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাল করে ভাজুন। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো দিন।
এতে টমেটো পিউরি দিন এবং আপনার স্বাদ অনুযায়ী লবণ দিন ভালো করে মিশিয়ে কম আঁচে রান্না করুন।
8 মিনিট পরে ঢাকাটি খুলে নিন এবং চেক করুন। তেল মশলা থেকে বেরিয়ে এলে কাঁচা বেসন দিন। এটি 3 মিনিট ধরে রান্না করুন। বেসন গ্রেভিকে ঘন করে তুলবে।
- 3
মিনিটের পরে প্রয়োজন অনুযায়ী জল দিন । তবে ঝোল ঘন হওয়া উচিত তবে এটি খাঁটি ধাবা স্টাইলের মত হবে। ঢাকনা দিয়ে আরো 6 মিনিট রান্না করুন।
মিনিট পরে কসুরি মেথি ও গরম মশলা দিন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন তারপর ভাজা ডিম দিন। ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রান্না করতে হবে। - 4
এবার ডিমের তরকারি প্রস্তুত। ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে নিন। রোটি, নানে বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (6)