ডিমের কালিয়া (Dimer kalia recipe in Bengali)

#lockdown recipe
মাছ ও মাংসের কালিয়া অনেক জনপ্রিয় একটি খাবার। কিন্তু ডিমের কালিয়া কি খেয়েছেন কখনো? ঘরে মাছ মাংস না থাকলেও অতিথি আপ্যায়নের একেবারে উপযুক্ত এই ডিমের কালিয়া। সবচাইতে বড় ব্যাপার হলো ডিমের পদগুলো রান্না করা যায় খুব সহজে এবং বেশ অল্প সময়ে।
ডিমের কালিয়া (Dimer kalia recipe in Bengali)
#lockdown recipe
মাছ ও মাংসের কালিয়া অনেক জনপ্রিয় একটি খাবার। কিন্তু ডিমের কালিয়া কি খেয়েছেন কখনো? ঘরে মাছ মাংস না থাকলেও অতিথি আপ্যায়নের একেবারে উপযুক্ত এই ডিমের কালিয়া। সবচাইতে বড় ব্যাপার হলো ডিমের পদগুলো রান্না করা যায় খুব সহজে এবং বেশ অল্প সময়ে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিমটা সেদ্ধ করে নিতে হবে । পরিমাণমতো নুন হলুদ ডিমে মাখিয়ে নিতে হবে ।
- 2
এরপর কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করতে হবে । আস্তে আস্তে ডিমগুলো ভেজে নিতে হবে । ডিমগুলো এক মিনিট করে ভাজতে সময় লেগেছে । ভাজা হয়ে গেলে এবার ডিমগুলো একটা পাত্রে তুলে নিতে হবে । ওই একই তেলে জীরে শুকনোলঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে । লাল লাল একটু হয়ে আসলে পিঁয়াজ বাটা টা দিয়ে দিতে হবে । সব মসলা গুলো একে একে দিতে হবে । রসুন বাটা, আদা বাটা দিয়ে দিতে হবে । টমেটো কুচিটা ও দিয়ে দিতে হবে । এবার ভালোমতো কষিয়ে নিতে হবে । যাতে কাঁচা গন্ধ টা চলে যায়
- 3
এরপর নুন দিতে হবে স্বাদমতো । অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে । স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিতে হবে এবার ভালোমতো কষিয়ে নিতে হবে যতক্ষন মসলা থেকে তেল না ছাড়ে, এবার লাল লঙ্কার গুঁড়ো টা ও দিয়ে দিতে হবে আবার ৩ মিনিট ভালোমতো কষিয়ে নিতে হবে ।
- 4
এরপর মসলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল দিয়ে দিতে হবে । এবার সেদ্ধ করে রাখা নুন হলুদ মাখানো ডিম টা একে একে দিয়ে দিতে হবে, গ্যাস থেকে নামানোর আগে অল্প গরম মসলা আর ঘি দিয়ে দিতে হবে ।
- 5
তৈরি ডিমের কালিয়া
- 6
Subscribe now to see more new recipes.
YouTube Channel: https://www.youtube.com/channel/UCQf0GVhYk8v2EwEePb7hU0Q
Please subscribe to my channel and click on the bell icon for new recipes 😃❤️
Blogger : https://gmkolkata.blogspot.com/
Facebook Page Channel: https://www.facebook.com/GoodMorningDailyKolkata
Please Like Comment Share & Subscribe
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (10)