নারকেল নাড়ু (narkel naru recipe in Bengali)
#নববর্ষের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকেল গুলো এমনভাবে কোরাতে হবে যাতে কালো অংশ উঠে না আসে, আমি এতটা নারকেল কোরা নিয়েছি।
- 2
এবার নারকেল কোরার সঙ্গে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 3
এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নারকেল কোরা, গুড় দিয়ে অল্প নাড়তে থাকুন। গ্যাস কম আঁচে রাখতে হবে নইলে নিচে লেগে যাবে। ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না নাড়ুর কড়াপাক না হবে।
- 4
এবার হাতে নিয়ে দেখতে হবে চটচটে হয়েছে কিনা। হলে এলাচ গুঁড়ো দিয়ে আরো একটু নেড়ে নামিয়ে একটু ঠাণ্ডা হলে হাতে ঘি মাখিয়ে গোল গোল করে তৈরি করুন নারকেল নাড়ু।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12110656











মন্তব্যগুলি (2)