রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ টাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন ঘন করে নেবো ।
- 2
একটা ফ্রাই পেন বসিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে চাল আর কাজু টাকে ভেজে নেবো, চাল টা বেশি ভাজবো না ।
- 3
তারপর ঐ ভাজা চাল টা, কাজু আর কিশমিশ টাকে দুধের মধ্যে সেদ্ধ হবার জন্য দিয়ে দেবো ।
- 4
চাল টা সেদ্ধ হয়ে যাবার পর চিনি দেবো এলাচ গুড়ো টা দিয়ে দেবো, তারপর আর একটা ফ্রাই পেনে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে ক্যারামেল বানাবো, যখন ক্যারামেল টা তৈরি হয়ে যাবে তখন একহাত দিয়ে ক্যারামেল টা দুধের মধ্যে দেবো আর এক হাত দিয়ে পায়েস টাকে নারতে হবে তারাতারি ।
- 5
ক্যারামেল টা দিয়ে সাথে সাথে দুধ টাকে নাড়তে হবে যাতে ক্যারামেল টা জমাট না বাধে ।
- 6
ভালো ভাবে ক্যারামেল টা দিয়ে মিশিয়ে নেবার পর পেস্তা কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো আমার ক্যারামেল পায়েশ যা খেতে অপূব্য স্বাদের হয় ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12120910




মন্তব্যগুলি (2)