পালক পনির (palak paneer recipe in Bengali)
#lockdown রেসিপি
রান্নার নির্দেশ
- 1
পালং শাক গরম জলে ভাপিয়ে নিন। শাক ঠান্ডা হলে মিহি করে বেটে নিন। শাক বাটার সময়ে কয়েকটি কাঁচালন্কার সাথে বেটে নিন।
- 2
পনীর চৌকো করে কেটে লবন দেওয়া গরম জলে ভিজিয়ে রাখুন।
- 3
একটি ছোট পাত্রে সামান্য জলে জিরে হলুদ ও লন্কা গুড়ো মিশিয়ে রাখুন। কড়াইতে মাখন কম আঁচে গরম করে জিরে ও গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজ ও রসুন কুচি বাদামি রং ধরা অবধি ভাজুন।
- 4
জলে ভেজানো মশলা গুড়ো দিয়ে কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে 1 চামচ দই চিনি ও লবন দিন। বাটা পালং শাক ও পনীরের টূকরো গুলো দিন।
- 5
শাকটি শুকনো হয়ে এলে এক টুকরো মাখন দিয়ে নামিয়ে নিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12122209



মন্তব্যগুলি (2)