ইলিশ জালি কাবাব (illish jaali kabab recipe in Bengali)
#নববর্ষের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
ইলিশ মাছ নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন।
- 2
মাছে একে একে আলু সেদ্ধ,পেঁয়াজ কুচো, আদা,রসুন,কাজু,কিশমিশ, আমন্ড,লঙ্কা গুড়ো, শা মরিচ গুঁড়ো, কাবাব মশলা দিয়ে মাখিয়ে রাখুন আধ ঘন্টা।
- 3
সবশেষে ব্রেড ক্রাম্ব,কর্ণফ্লাওয়ার,ও ডিম গোলা,অল্প তেল মিশিয়ে কাবাব এর আকার এ গড়ে নিন।
- 4
প্যান এ তেল ব্রাশ করে কাবাব গুলো দিন।হাল্কা আচে ভাজুন,প্রয়োজন মাফিক তেল দিন,একদিক হয়ে গেল উল্টো দিক ভেজে তুলুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12141586




মন্তব্যগুলি (16)