তাওয়া চিকেন (tawa chicken recipe in Bengali)
#লকডাউন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে হাফ চা চামচ আদা বাটা,হাফ চা-চামচ রসুন বাটা, লঙ্কার গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরের গুঁড়ো,নুন,হলুদ, লেবুর রস ও ২ টেবিল চামচ তেল দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখবো 30 মিনিটের জন্য।এবার কড়াইতে তেল গরম করে তাতে টুকরো করা পেঁয়াজ গুলো দিয়ে কিছু সময় ভেজে তারমধ্যে আদা কুচি ও রসুন কুচি দিয়ে আরো একটু সময় ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংস গুলো দিয়ে দেব। এবার পরিমাণমতো নুন হলুদ দিয়ে মাংসটা ঢেকে কষিয়ে নেব।
- 2
এবার মিডিয়াম আঁচে রেখে হাত দিয়ে সামান্য জলের ছিটা দিয়ে চিকেন গুলো ঢাকা দিয়ে কষাতে হবে। এখানে আমরা বেশি জল দিয়ে কষাবো না কারণ এটা তে বেশি জল দিলে ওই টেস্ট আসবে না।তাই আমি মাঝে মাঝে ঢাকনা খুলে হাত দিয়ে জলের ছিটা দিয়ে নেড়েচেড়ে আবার ঢেকে দেবো ।
- 3
এভাবে ১০/১৫ মিনিট ঢেকে রান্না করবো। এবার আমি টমেটো কুচি গুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দেবো। এখানে আমি কোন এক্সট্রা জল দেব না। যদি লেগে যায় তো আমি হাতে একটু জলের ছিটে দিয়ে আবার নেড়েচেড়ে ঢেকে রাখবো ১০/১৫ মিনিট। ঢাকনা খুলে গরম মসলার গুঁড়ো দিয়ে এবং ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করবো দারুন মজাদার তাওয়া চিকেন।(এখন লকডাউন চলছে তাই আমার কাছে ধনেপাতা নাই সেজন্য আমি ধনেপাতা কুচি দিতে পারলাম না।কিন্তু এই তাওয়া চিকেন এ ধনেপাতা কুচি দিতে হবে)।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (12)