পুরীর খাজা (জয় জগন্নাথ)(puri er khaja recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
পুরীর খাজা (জয় জগন্নাথ)(puri er khaja recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দার সাথে দুই চামচ তেল মিশিয়ে তার সাথে অল্প খাবার সোডা মিশিয়ে জল দিয়ে খুব ভালোভাবে মেখে একটা মন্ড তৈরি করতে হবে। 15 মিনিট চাপা দিয়ে রেখে দিন।
- 2
এবার মন্ড টা থেকে পাঁচটা লেচি কাটুন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে লেচিগুলো পাতলা পাতলা করে বেলে নিন। এইভাবে পাঁচটা রুটির মতো করে বেলে নিন।
- 3
প্রথমে একটা বেলা রুটি নিন তারপর হালকা করে তেলের প্রলেপ দিন এরপর হালকা কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালভাবে লাগিয়ে দিন রুটির উপর। তার ওপর আর একটা রুটি বসান। এইভাবে পাঁচটি রুটি পরপর সাজিয়ে তেল ও কনফ্লাওয়ারের প্রলেপ দিন। এবার সবকটা রুটি একধার থেকে ধরে রোল করে নিন। শেষের ভাগটা জল দিয়ে জুড়ে দিন যাতে না মুখটা খুলে যায়।
- 4
এবার একটা ছুরি দিয়ে এক ইঞ্চি দূরত্ব বরাবর পিস পিস করে রোলটি কেটে নিন। হালকা হাতে পিসগুলো চেপে দিন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে হালকা হাতে অল্প লম্বা করে বেলে নিন।
- 5
কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে তেল গরম করুন। এবার আঁচ কমিয়ে দিন। বেলা গুলো একটা একটা করে করাইতে ছাড়ুন বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে তুলে নিন।
- 6
অন্য একটি পাত্র করাইতে বসালাম। এরপর দেড় কাপ চিনি ও 1 কাপ জল ঢেলে দিন। ভালো করে ফুটিয়ে চিনির রস তৈরি করুন। ভাজা গুলো চিনির রসে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিন। তৈরি হয়ে গেল পুরীর খাজা।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (16)