স্টাফড বেল পেপার (stuffed bell pepper recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
স্টাফড বেল পেপার (stuffed bell pepper recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
সেদ্ধ করা আলুগুলোকে একটা বাটিতে রেখে ভাল করে মেখে নিন। এবার মশলা গুলো একে একে আলুর সঙ্গে মেখে নিন। হাতে একটুখানি তেল মাখিয়ে শেষের দিকে আর একবার মসলা মেখে নিন।
- 2
এবার বেলপেপার গুলোকে ভাল করে ধরে গোল গোল করে কেটে নিন। সাবধানে ভেতরের দানাগুলো কে বাদ দিয়ে দিন। পেজগুলো মোটামুটি হাফ ইঞ্চি মত করে কাটুন।
- 3
এবার আলু গুলোকে ভাল করে বেল পেপার এর রিং এর মধ্যে চেপে চেপে ভরে দিন। চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিন মাঝারি আঁচে। ননস্টিক কড়াই হলে ভালো হয়। এবার বেল পেপার গুলিকে পাশাপাশি বসিয়ে দিন।
- 4
কড়াইটা কিছু সময়ের জন্য চাপা দিয়ে দিন। মোটামুটি এক মিনিট পর ঢাকনা খুলে বেলপেপার গুলিকে উল্টে দিন।
- 5
দুদিকে বাদামি বাদামি করে ভেজে নিন।পাঁচ মিনিট লাগবে এই পুরো ভাজা টা সম্পূর্ণ হতে। এবার ডিসে সাজিয়ে মনের মত করে পরিবেশন করুন ।
- 6
মাঝে মাঝে বেলপেপারের ওপর খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে দিন যাতে আলুর পুরগুলি বেরিয়ে না যায়।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)