চিকেন পুলি (chicken puli recipe in Bengali)
#ইভনিং স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
পেঁয়াজ কুচি ও ম্যাগি মসলা বাদে সব উপকরণ চিকেন কিমার সাথে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো ৩০ মিনিট।
- 2
৩০ মিনিট পর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেন কিমা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেবো। এবার দিয়ে দিব ম্যাগি মসলা।
- 3
কিছু সময় ভেজে নামিয়ে রাখবো।এবার এক কাপ ময়দা নিয়ে পরিমাণ মতো নুন, সাদা তেল ও ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ময়দা ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নেবো।
- 4
এবার লেচি কেটে ছোট করে বেলে নিয়ে মাঝখানে চিকেন কিমার পুর ভরে পুলির আকারে করে ডুবো তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভীষণ মজাদার চিকেন পুলি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12289380




মন্তব্যগুলি (7)