ডিমের ডেভিল(egg devil recipe in Bengali)
#ইভিনিং স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুটি আলু আর দুটি ডিমকে হার্ড বয়েল করে সেদ্ধ করে নিতে হবে।
- 2
এবার আলু আর ডিমটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।
- 3
এবার ১টা শুকনো তাওয়ায় গোটা জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ভাজা মশলা বানিয়ে নিতে হবে।
- 4
এবার আলু গুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে।
- 5
ডিম দুটোকে হাফ করে কেটে নিতে হবে।
- 6
এবার একটা কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভাজতে হবে।
- 7
ওগুলো ভাজা হয়ে গেলে গ্রেট করা আলুটা দিতে হবে।
- 8
এরপর নুন ভাজা মসলা হলুদ গুঁড়ো দিয়ে আলু টাকে ভালো করে নেড়ে শুকনো করে নিতে হবে।
- 9
এবার আলু টাকা একটু ঠান্ডা হতে দিতে হবে।
- 10
আলু ঠান্ডা হয়ে গেলে ডিমের হাফ অংশের মধ্যে আলুর মিশ্রণটা লাগিয়ে নিতে হবে।
- 11
এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে লঙ্কাগুঁড়ো নুন আর এক চামচ ময়দা দিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে।
- 12
এবার ঐ ডিমের ডেভিল গুলোকে ময়দার মধ্যে কোট করে ডিমের গোলায় চুবিয়ে একবার ব্রেডক্রাম লাগাতে হবে।
- 13
আবার দ্বিতীয়বার ডিমের গোলায় চুবিয়ে ডাবল কোডিং করতে হবে ব্রেড ক্রাম দিয়ে।
- 14
এবার ওগুলোকে ১০ মিনিট ফ্রিজের মধ্যে রাখতে হবে।
- 15
১০ মিনিট ফ্রিজের মধ্যে রাখলে ওগুলো সেট হয়ে যাবে।
- 16
এবার একটা কড়াইতে তেল গরম করে ওগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে।
- 17
ব্যাস তাহলেই রেডি আমাদের ডিমের ডেভিল।
- 18
গরম গরম পেঁয়াজ সস আর ধনেপাতার সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (14)