মুঘলাই চিকেন (Mughlai Chicken recipe in Bengali)

মুঘলাই চিকেন (Mughlai Chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
দই, হলুদ এবং কিছু লবণ দিয়ে মুরগির মাংস ম্যারিনেট করুন। এটি cover করে রাখুন এবং এটি 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিন ।
- 2
এবার কড়াইয়ে এক কাপ সরষের তেল নিন । এবার তেলটি গরম হতে দিন । তেল গরম হয়ে এলে আঁচ টা কমিয়ে মিডিয়ামে রাখুন । এরপর ওর মধ্যে কুচি করা পেঁয়াজ গুলো ভেজে নিন । পিয়াজ টা ক্রিসপি হওয়া অব্দি ভাজতে হবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় । এবার একটা প্লেটে পেপার টাওয়েল নিয়ে নিন আর ভাজা পেঁয়াজ গুলো ওটাতে ট্রানস্ফার করুন । আমাদের বারিস্তা রেডি ।
- 3
একই তেলে তেজপাতা, শাহ জিরা, দারচিনি, এলাচ এবং কালো মরিচ দিন এবং এতে ২-৩ মিনিট কষান। এর পরে মেরিনেটেড মুরগি মাংস দিয়ে দিন এবং এটিকে 10-15 মিনিটের জন্য উচ্চ তাপে ভাজুন। মুরগি মাংস ভাজা হয়ে এলে জিরা গুঁড়ো এবং লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে আরও পাঁচ মিনিট ভাজুন।
- 4
এবার মাংসের মধ্যে কাজু ও বাদামের পেস্ট এবং বারিস্তা অর্ধেক টা যোগ করুন এবং ভাল করে মিশিয়ে নিন আর 10-15 মিনিট কম আঁচে রান্না করতে দিন। মুরগি মাংস সেদ্ধ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে ক্রিম এবং বাকি অর্ধেক বারিস্তা দিয়ে দিন । এবার মাংসের মধ্যে কাঁচালঙ্কা ১/২ কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে মাংস টা আরো 5 মিনিটের মতন রান্না হতে দিন।
- 5
5 মিনিট পর ঢাকা খুলে মাংস টা ভালো করে নেড়ে নিন । এই সময় লবণ টা টেস্ট করে দেখে নিন, প্রয়োজনে স্বাদ মতন আর একটু লবণ দিয়ে দিন । মোগলাই চিকেন তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)