মুচমুচে মোচার চপ (Mochar crispy chop recipe in Bengali))

Rupa Ghosh @cook_21199082
#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
মুচমুচে মোচার চপ (Mochar crispy chop recipe in Bengali))
#ইভিনিং স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ও ছাড়ানো মোচা প্রেসার কুকারে ভালো ভাবে সেদ্ধ করে নিতে হবে।
- 2
এবার বেসন ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর ২চামচ ভাজামশলা, পরিমাণ মতো নুন, হলুদ লঙ্কাগুড়ো, খাবার সোডা দিয়ে আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
- 3
এবারের সেদ্ধ করে রাখা আলু(খোসা বাদ দিয়ে) মোচা মেখে নিতে হবে, সঙ্গে নুন, খুব সামান্য হলুদ, লঙ্কাকুচি, ভাজামশলা (বাকীটা), নারকেল কুচি, বাদাম কুচি,কারিপাতা দিয়ে ভালোভাবে চটকে মেখে চপের আকারে গড়ে নিতে হবে।
- 4
এবার কড়াইয়ে সাদাতেল গরম করতে দিয়ে চপগুলি বেসনের ব্যাটারে ডুবিয়ে, অল্প কুসুম উপরে দিয়ে ডিপ ফ্রাই করতে হবে বাদামি হওয়া পর্যন্ত।
- 5
এরপর প্লেটে সাজিয়ে সস/বিটনুন দিয়ে মুড়ি বা চা এর সাথে পরিবেশন করুন মুচমুচে মোচার চপ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12357450






মন্তব্যগুলি (3)