দুধ লাউ (doodh lau recipe in Bengali)

Darothi Modi Shikari @darothi_89
#goldenapron3
Week 15
দুধ লাউ একদম নিরামিষ একটি পদ তাই যেকোনো পুজো পার্বণে বানাতেই পারেন।
দুধ লাউ (doodh lau recipe in Bengali)
#goldenapron3
Week 15
দুধ লাউ একদম নিরামিষ একটি পদ তাই যেকোনো পুজো পার্বণে বানাতেই পারেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাউ কুচি করে কেটে নিতে হবে। পোস্ত বেটে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর গোটা সরষে ফোড়ন দিতে হবে।
- 3
এরপর লাউ দিয়ে ভালো করে ভাজতে হবে একটু নুন দিয়ে দিলে লাউ থেকে জল বেরোবে। এতে আলাদা জল দিতে হবে না।
- 4
ভালো করে ভাজা ভাজা হলে তাতে দুধ দিয়ে নুন, চিনি দিন আর ভালো করে সিদ্ধ করুন চাপা দিয়ে।
- 5
তারপর তাতে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে বড়ি দিয়ে মিক্স করুন আর কাঁচা লঙ্কা দিয়ে মজতে দিন।
- 6
তারপর উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেলো দুধ লাউ।
- 7
এটি একটি নিরামিষ রান্না তাই যেকোনো পুজো পার্বণে এটি রান্না করতেই পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12357871






মন্তব্যগুলি (6)