কাপকেক (cupcakes recipe in Bengali)
#কিডস স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ
- 1
350 ডিগ্রীতে ওভেন সেট করুন এবং এটি প্রিহিট করুন।
- 2
প্রথমে আমাদের ডিমের সাদা এবং কুসুম টা আলাদা করে নিতে হবে । এজন্য আমরা দুটো মিক্সিং বোল নিয়ে নেব এবং একটিতে ডিমের কুসুম আরেকটিতে ডিমের সাদা অংশটা ভাগ করে নেব। এবার ১ কাপ চিনি থেকে হাফ চিনি আমরা ডিমের কুসুম দিয়ে দেবো। এবার এই মিশ্রণটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হাই স্পিডে ফেটিয়ে নেবো। মিশ্রণটা ততক্ষণ বিট করুন যতক্ষণ না চিনি আর ডিমের কুসুমটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে ।
- 3
এবার আমরা ডিমের সাদা অংশটা ফেটিয়ে নেব, তার জন্য আমরা একটা পরিস্কার ব্লেন্ডারের ব্লেড ব্যবহার করব। প্রথমে আমরা এই মিশ্রণটি হাইস্পিডে দুই থেকে তিন মিনিট ব্লেণ্ড করব, তারপর আস্তে আস্তে বাকি চিনি টা এর মধ্যে দিয়ে পেটাতে থাকবো। স্টিফ পিক হওয়া অব্দি মিশ্রণটি ফেটাতে হবে।
- 4
ডিম ব্যাটার মধ্যে ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব । তারপর ডিমের সাদা মিশ্রণটি বাকি ব্যাটার সঙ্গে ফেটিয়ে নেব, যে জন্য আমরা একটি স্প্যাটুলা ব্যবহার করব আর কাট অ্যান্ ফোল্ড পদ্ধতি মিশিয়ে নেব।
- 5
পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিন বেশিক্ষণ মিশ্রণটা বিট করবেন না । এরপর ওর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নেব । কাপ কেকের ব্যাটার রেডি।
- 6
এবার কাপ কেক ট্রে নিন তারমধ্যে কাপকেক লাইনার গুলো দিন। কাপকেক ব্যাটার দিয়ে এটি অর্ধেক ফিল করুন, আর প্রিহিটেড ওভেনে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করতে দিন।
- 7
ফ্রস্টিং এর জন্য একটা মিক্সিং বোলএ হুইপিং ক্রিম নিয়ে নিন, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে প্রথমে দুই থেকে তিন মিনিট হাইস্পিডে ফেটিয়ে নিন । এরপর এর মধ্যে আস্তে আস্তে করে হাফ কাপ চিনি দিয়ে জোরে বিট করতে থাকুন। পিক গড়ে ওঠা অব্দি বিট করুন
- 8
এখন ফ্রস্টিং পাইপিং ব্যাগটি ভরুন এবং আপনার কাপকেকগুলি ডেকোরেট করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)