আমের তেল-আচার(amer tel achar recipe in Bengali)

#priyoranna #sushmita
ভাত-রুটি-পরোটা বা মুড়ি সবেতেই খাওয়া যায় এই আমের তেল আচার।এর সহযোগে খাওয়াটার স্বাদ যেন আরও সুগন্ধিযুক্ত ও মুখরোচক হয়ে ওঠে।
আমের তেল-আচার(amer tel achar recipe in Bengali)
#priyoranna #sushmita
ভাত-রুটি-পরোটা বা মুড়ি সবেতেই খাওয়া যায় এই আমের তেল আচার।এর সহযোগে খাওয়াটার স্বাদ যেন আরও সুগন্ধিযুক্ত ও মুখরোচক হয়ে ওঠে।
রান্নার নির্দেশ
- 1
সবুজ কচি কাঁচা আম লম্বা চার ফালা করে কেটে জলে ধুয়ে একটা ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিতে হবে ঘন্টা খানেক ধরে।খোসা রাখা না রাখা নিজের উপর নির্ভর করবে,মাঝের বিচি টা বাদ যাবে।এবারে ভাজা মশলা তৈরি করে নিতে হবে।তিন টেবিলচামচ গোটা সাদা জিরে ও চারটে শুকনোলঙ্কা ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে।
- 2
জল-ঝরানো আম নিয়ে এবারে নুন-হলুদ-লাল লঙ্কার গুঁড়োর সাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।রেখে দিতে হবে এভাবে দশ মিনিট।একটু জোলো ভাব হবে তাতে ও নরম হবে।
- 3
বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে কড়াই বসিয়ে দিতে হবে উনুনে।গ্যাসের ফ্লেম থাকবে হাই।তেল গরম হলে শুকনোলঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে অপেক্ষা করতে হবে মশলা ভাজার গন্ধ বেরোনো অবধি।জোয়ান দিয়ে একটু নেড়ে নিয়েই দিতে হবে আদা বাটা।একটু ভেজে নিয়ে দিতে হবে ঐ মশলা মাখানো আম।এবারে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে।
- 4
হালকা ভাজা হলেই দিয়ে দিতে হবে ভাজা মশলা ও সর্ষের গুঁড়ো।আর যদি নুন ও লাল লঙ্কার গুঁড়ো লাগবে বলে মনে হয় তবে সেটাও।মিনিট পাঁচেক ভাজার পর দিতে হবে অল্প চিনি।জল বেরোবে একটু।সেটা ড্রাই করে নিয়েই গ্যাস অফ করে দিতে হবে।তৈরি হয়ে গেল তবে আমের তেল আচার।
- 5
বিঃ দ্রঃ:-★★আমের চামড়া যেন ভাজতে গিয়ে শুকিয়ে জড়জড় না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে।গ্যাসের ফ্লেমের ওঠাপড়া নির্ভর করবে এর উপরেই।
- 6
ঠান্ডা হয়ে যাওয়া আমের আচার একটা কাঁচের বয়ামে ঢেলে ওপর দিয়ে তেলে ডুবে থাকবে এমন পরিমাণ তেল ঢেলে দিতে হবে।★★এই তেল কড়াই এ আলাদা করে গরম করে তাতে বড় বড় আরও চার-পাঁচটি শুকনোলঙ্কা ভেজে নিয়ে সেগুলো ঠান্ডা করে তারপরে এই বয়ামের আমের সাথে মেশাতে হবে।ব্যস..... তৈরি আমাদের রোদ দেখানোর ঝামেলা থেকে মুক্ত এই সুস্বাদু তেল-আচার।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (11)
Kotodin valo thakbe eta??