দহি ভিন্ডি (dahi bhindi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভেন্ডি গুলো ধুয়ে জল ঝরিয়ে লম্বা টুকরো করে কেটে নিতে হবে
- 2
তারপর একটা ছোটো বাটিতে টক দই ও অল্প চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে
- 3
এবার একটা করাই গ্যাস এ বসিয়ে গরম হলে তাতে তেল অল্প দিয়ে কেটে রাখা ভেন্ডি গুলো দিয়ে ভেজে নিতে হবে খুব লাল করে নয়
- 4
তারপর ওই কড়াইতে আরো তেল দিয়ে গরম হলে তাতে গোটা মসলা(মেথি,জিরে,সর্ষে)ফোড়ন দিতে হবে।
- 5
একটু গন্ধ বেরোলে কারি পাতা,কাঁচা লঙ্কা,শুকনো লঙ্কা ও হিং ফোড়ন দিয়ে একটু সুন্দর গন্ধ বেরোলে মিহি করে কাটা পিয়াজ কুচি দিয়ে ভাজতে হবে
- 6
একটু লাল হলে আদা রসুন বাটা দিয়ে ভাজতে হবে কাঁচা গন্ধ যাওয়া অব্দি
- 7
তারপর একে একে জিরে গুরো,ধনে গুরো,হলুদ,কাশ্মীরি লঙ্কা গুরো দিয়ে ভালো করে কষতে হবে।
- 8
কষা হলে আঁচ একদম কম রেখে ফেটানো টক দই দিয়ে ভালো করে মিশিয়ে আবার কষতে হবে
- 9
কষা হলে তেল বেরোলে পরিমাণ মতো জল,নুন,চিনি দিয়ে মিশিয়ে একটু ঢাকা দিতে হবে
- 10
তারপর একটু ফুটলে ঢাকা খুলে ভেজে রাখা ভেন্ডি গুলো দিয়ে মিশিয়ে আবার একটু ঢাকা দিতে হবে
- 11
কিছুক্ষন পর ঢাকা খুলে ভেন্ডি গুলো সেদ্ধ হলে গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে কাসুরি মেথি দিয়ে ও ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ৫ মিনিট ঢাকা দিতে হবে
- 12
৫ মিনিট পর ঢাকা খুলে তৈরি দহি ভিন্ডী পাত্রে ঢেলে গরম ভাতের সাথে বা রুটি পরোটা র সাথে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (6)