কুমড়ো ফুলের ঝালমশলা (Spicy pumpkin flower recipe in Bengali)

Rupa Ghosh @cook_21199082
কুমড়ো ফুলের ঝালমশলা (Spicy pumpkin flower recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কুমড়ার ফুল পরিষ্কার করে ধুয়ে কেটে রাখতে হবে, এবং আলু করে ডুমো করে কেটে ধুয়ে রাখতে হবে।
- 2
এরপর ছাড়িয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, জিরা, লঙ্কা একসঙ্গে ভালোভাবে মিহি করে পেষ্ট করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে পাঁচফোড়ন ও তেজপাতা দিতে হবে।
- 3
এরপর আলু ও ফুল দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর সব বাটা মশলা দিয়ে হলুদ দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। এরপর পরিমাণ জল, নুন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মাখা মাখা হয়ে এলে নামানোর আগে খুব অল্প চিনি দিতে হবে। বেশ কিছুটা শুকনো হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাত/রুটি-পরোটার সাথে কুমড়ো ফুলের ঝালমশলা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12377245









মন্তব্যগুলি (3)