ফিশ র্যাপার ব্রেডেড ব্রেড (fish wrapper breaded bread recipe in Bengali)

#কিডস স্পেশাল রেসিপি
ফিশ র্যাপার ব্রেডেড ব্রেড (fish wrapper breaded bread recipe in Bengali)
#কিডস স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ
- 1
হালকা ঈষদুষ্ণ দুধে চিনি ও ইস্ট মেশান।ভালো করে মেশান,ইস্ট ধীরে ধীরে অ্যাক্টিভেট করবে।
- 2
ময়দায় মাঝখানে গর্ত করে ওতে ওই দুধ ঢালুন,ধার দিয়ে নুন টা যখন থকথকে হয়ে আসবে ডো টা দিন।মেশাতে শুরু করুন হাল্কা হাতে। চিলি ফ্লেক্স আর থাইম ও তেল টা দিয়ে হাতের তালু দিয়ে এবার মাখতে শুরু করুন,স্প্রেড আর ফোল্ড পদ্ধতি তে।কিচেন কাউন্টার থেকে ছেড়ে আসবে ডো টা যখন একবার তুলে নিয়ে কাউন্টার এ আছড়ে ফেলুন বার তিনেক।
- 3
এই ডো টা ৪০ মিনিট মত ঢাকা দিয়ে রেখে দিন।
- 4
যেকোনো মাছের পেটি সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন।পেঁয়াজ,রসুন,আদা বাটা,গোলমরিচগুঁড়া, কাঁচালঙ্কা কুচি আর অল্প ময়দা ছড়িয়ে পুর বানিয়ে নিন।
- 5
এবার ডো টা আরেকটু মথে নিয়ে ওর থেকে একটা লেচি নিয়ে মোটা করে রুটি বেলুন।এর মাঝ বরাবর পুর দিন লম্বালম্বিভাবে। ধারের দিকের রুটির খালি অংশে নাইফ দিয়ে তেরছাভাবে কেটে নিন।
- 6
এবার কাটা অংশ গুলো একটার পর একটা বিনুনির মত করে আটকে দিন। শেষ অংশ টা লেজের মত লাগবে, বাকি অংশ টা মাছের শরীরের মত।ওটাকে কোনো গরম জায়গায় ১৫ মিনিট মত রেখে দিন।ওটা ফুলে উঠলে ওপরে দুধ ব্রাশ করে দিন।ওপরে চিলি ফ্লেক্স, বিভিন্ন সিডস গুলো ছড়িয়ে দিন।
- 7
প্রি হিট করুন আভেন ২০০ °সে এ,
- 8
মাছ গুলিকে ২৫ - ৩০ মিনিট বেক করুন ওপর টা অল্প রং ধরা অবধি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (8)