আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল (aloo begun bori diye tyangra maacher jhol recipe)

Poulami Sen @cook_18123741
আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল (aloo begun bori diye tyangra maacher jhol recipe)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে তারপর মাছগুলো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 2
ওই তেলে বড়ি ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে জিরে ফোঁড়ন দিয়ে আলু দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 4
ভাজা হলে তাতে একে একে স্বাদমতো নুন ও সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত।
- 6
আলু কিছুটা সেদ্ধ হয়ে এলে তাতে ভাজা মাছ, বেগুন ও বড়ি দিয়ে আবারও ঢাকা দিয়ে ফোটাতে হবে রান্না হওয়া পর্যন্ত।
- 7
পুরোপুরি রান্না হয়ে গেলে নামিয়ে নিতে হবে, গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12454614









মন্তব্যগুলি (2)