চিংড়ি নারকেল ভুনা (chingri narkel bhuna recipe in Bengali)

#মা রেসিপি
...নারকোল দিয়ে চিংড়ির এই মাখো শুকনো রেসিপিটি আমার মায়ের কাছেই শেখা।কিন্তু কিছুতেই মায়ের হাতের সেই স্বাদ আমার হাতে আসে না।
চিংড়ি নারকেল ভুনা (chingri narkel bhuna recipe in Bengali)
#মা রেসিপি
...নারকোল দিয়ে চিংড়ির এই মাখো শুকনো রেসিপিটি আমার মায়ের কাছেই শেখা।কিন্তু কিছুতেই মায়ের হাতের সেই স্বাদ আমার হাতে আসে না।
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে সরিষার তেল দিয়ে চিংড়ি গুলি হালকা ভেজে নিন।
- 2
ওই তেলেই কালোজিরে ফোঁড়ন দিন, তারপর ওতে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে।
- 3
হালকা বাদামী হলে পেঁয়াজ ওতে আদা বাটা আর নুন দিয়ে কষাতে হবে।হালকা জল দেবেন যাতে লেগে না যায়।
- 4
এরপর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুড়োও নুন দিয়ে হালকা জল দিয়ে কষাতে থাকুন। ওতে নারকোল কোড়া আর বাটা দিয়ে দিন।
- 5
মাখা মাখা হয়ে এলে চিংড়িগুলি দিয়ে 10 মিনিট একটু দমে রাখুন কম আঁচে।মিষ্টি চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন।কারন রান্নাটা যেহেতু একটু মাখো শুকনো টাইপ হবে তাই হালকা জল দেবেন যেন লেগে না যায় আঁচে।
- 6
নামানোর আগে কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন নারকোল চিংড়ি ভূনা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)