সব্জীর খোসা বাটা(sabjir khosa baata recipe in Bengali)

SWATI MUKHERJEE @Swati_1234
#মা স্পেশাল রেসিপি
সব্জীর খোসা বাটা(sabjir khosa baata recipe in Bengali)
#মা স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ
- 1
একটু শাঁস রেখে দিয়ে খোসা গুলো কাটতে হবে।সেগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে কালো জিরে,৮ টা রসুন ও ৬ টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিতে হবে।
- 2
কড়াইয়ে তেল গরম করে ওতে কাঁচা লঙ্কা, রসুন কুচি ও কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ভাজতে হবে।হলুদ, নুন দিয়ে দিতে হবে।খুব সময় নিয়ে ভাজতে হবে ঢাকা দিয়ে দিয়ে জল শুকিয়ে আনতে হবে।
- 3
পুরো জল টানিয়ে এলে অল্প চিনির দানা ছড়িয়ে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে,কারণ চিনি খানিকটা জল ছাড়বে।
- 4
বেশ কড়াই থেকে ছেড়ে ছেড়ে এলে নামিয়ে গরম গরম,গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12474684



মন্তব্যগুলি (6)