লাইট চিকেন কারি (light chicken curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাংসের সাথে সমস্ত রকম গুঁড়ো মশলা মেখে রাখতে হবে কুড়ি মিনিট।
- 2
কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুকে লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 3
ওই একই কড়াইতে বাকি সর্ষের তেল দিয়ে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিতে হবে তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে।
- 4
তারপর তাতে ম্যারিনেট করা চিকেন দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
চিকেন ভালো মতো কষা হয়ে এলে ভাজা আলু এবং টমেটো কুচি দিয়ে আবারো ভালো করে কষাতে হবে টমেটো গলে যাওয়া পর্যন্ত।
- 6
তারপর তাতে পরিমাণমতো জল দিয়ে চিকেন ভালমতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে মিডিয়াম আঁচে।
- 7
ভালোভাবে সেদ্ধ হয়ে এলে এবং ঝোলটা সামান্য গাঢ় হয়ে এলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন লাইট চিকেন কারি।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (7)