চিলি চিকেন (chilli chicken recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ধুয়ে পরিষ্কার করে ডিম,ময়দা,কর্নফ্লাওয়ার,নুন ও এক চামচ রসুনবাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ১ঘন্টার জন্য।
- 2
তারপর ডোবা তেলে চিকেন গুলো গোল্ডেন হওয়া অবদি ভেজে নিতে হবে।
- 3
এবার নতুন করে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিতে হবে।তারপর পেঁয়াজ দিয়ে নরম হওয়া অবদি ভাজতে হবে। এই সময় নুন দিয়ে দিতে হবে পিয়াজ টা ভালোভাবে নরম হওয়ার জন্য।
- 4
এবার পেঁয়াজ নরম হলে ক্যাপ্সিকাম দিয়ে দিতে হবে,২ মিনিট নাড়াচাড়া করে টমাটো বড় বড় পিস করে কেটে দিয়ে দিতে হবে।
- 5
সবকিছু ৫ মিনিটের জন্য নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে, ফ্রাইড চিকেন পিসস গুলো দিয়ে দিতে হবে।
- 6
এবার চিকেন গুলো কড়াইয়ের মধ্যে ৫মিনিটের জন্য ভালো করে নাড়তে হবে তারপর এর মধ্যে সয়া সস ও টমেটো সস দিয়ে দিতে হবে।
- 7
আরো ৫মিনিট সবকিছু ঢেকে রান্না করার পর কনফ্লাওয়ারের স্লারি(১চামচ কর্নফ্লাওয়ার ও ২চামচ জল) দিয়ে দিতে হবে।
- 8
এখন গ্রেভি ঘন হয়ে আসবে স্বাদমতো ঝাল,নুন ও চিনি দিয়ে দিতে হবে। তাহলেই তৈরি চিলি চিকেন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (4)