নিরামিষ পনির আলুর ডালনা(niramish paneer aloor dalna recipe in Bengali)

Arpita Mondal @cook_20803949
#মা স্পেশাল রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াতে তিন টেবিল চামচ সরষে তেল গরম করে তাতে পনিরের টুকরো গুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে তাতে ১ টি আলু (ডুমো ডুমো করে কাটা)দিয়ে কম আঁচে লাল করে ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে।
- 2
এরপর ওই তেলে তেজ পাতা, গোটা জিরে, এলাচ, লং, দারুচিনি ও হিং ফোরন দিয়ে তাতে আদা ও লংকা বাটা দিয়ে ৩০ সেকেন্ড কষিয়ে নিয়ে তাতে হলুদ, লংকা গুড়ো, জিরে গুড়ো দিয়ে ২ মিনিট কষিয়ে নিতে হবে।
- 3
এরপর এতে টমেটো পেস্ট দিয়ে তাতে লবণ দিয়ে ভালো ভাবে কষাতে হবে।
- 4
মশলাটি কষানো হলে তাতে ভেজে রাখা আলু দিয়ে আরও দুই মিনিট কষিয়ে নিয়ে তাতে ১ ১/২ কাপ জল দিয়ে পনিরের টুকরো গুলো দিয়ে ঢাকা দিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।
- 5
১০ মিনিট পর আলু সিদ্ধ হয়ে এলে এতে চিনি ঘি ও গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি পনির আলুর ডালনা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12494483



মন্তব্যগুলি (5)