ডিম চিঁড়ের পোলাও(dim chirer polau recipe in Bengali)

#মা রেসিপি
সকাল বা বিকালে চায়ের সাথে গরম গরম চিরের পোলাও খেতে বেশ লাগে। সেটা যদি অনেক সবজি আর দিম দিয়ে হয় তো কাথাই নেই। বাচ্চারা স্কুল কলেজে আর বড়রা অফিসে টিফিন নিয়ে যেতে পারে। স্বাস্থ্যকর আর সুস্বাদু।
ডিম চিঁড়ের পোলাও(dim chirer polau recipe in Bengali)
#মা রেসিপি
সকাল বা বিকালে চায়ের সাথে গরম গরম চিরের পোলাও খেতে বেশ লাগে। সেটা যদি অনেক সবজি আর দিম দিয়ে হয় তো কাথাই নেই। বাচ্চারা স্কুল কলেজে আর বড়রা অফিসে টিফিন নিয়ে যেতে পারে। স্বাস্থ্যকর আর সুস্বাদু।
রান্নার নির্দেশ
- 1
চিরেটা জল দিয়ে একবার আল্প কচলে ধুয়ে বড় ছাকনির সাহায্যে জল ঝরিয়ে নিন । ছাকনিতেই ১৫-২০ মিনিট শুকনো হতে দিন।
- 2
এর মধ্যে, আলু কুচ, মটরশুঁটি, গাজর কুচ, ফুলকপি কুচ আর নুন (১/২ চা চামচ), জলে ৫ মিনিট সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন।
- 3
এর মধ্যে, একটা কড়াইতে সাদা তেল (৩ টেবিল চামচ) গরম করে কাজু আর চিনা বাদাম মিডিয়াম- হাই হিটে গোল্ডেন - ব্রাউন করে ভেজে তুলে নিন।
- 4
কারি পাতা ১ মিনিট মিডিয়াম- হাই হিটে ভেজে তুলে নিন।
- 5
ডিম ভেঙে দিয়ে দিন। নুন (১/৮ চা চামচ) দিয়ে ডিমটা স্ক্র্যাম্বল্ড এগের মতো মিডিয়াম- হাই হিটে গোল্ডেন - ব্রাউন ভেজে তুলে নিন।
- 6
এবার সাদা তেল (৭ টেবিল চামচ) গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা দুই ভাগ করে, এলাচ থেঁত, লবঙ্গ আর কালো সরষে তেলে মিডিয়াম- হাই হিটে ভেজে নিন যতক্ষণ না কালো সরষের ফোটা বান্ধ হচ্ছে।
- 7
পেয়াজ কুচ, আদা কুচ আর নুন (১/৮ চা চামচ) তেলে দিয়ে গোল্ডেন - ব্রাউন করে মিডিয়াম- হাই হিটে ভেজে নিন।
- 8
এবার ক্যাপ্সিকাম কুচ আর সেধ্য করা সবজি (আলু, মটরশুঁটি, গাজর কুচ আর ফুলকপি) কড়াইতে দিয়ে দিন। নুন (১/২ চা চামচ), আর হালুদ গুঁড় (১ চা চামচ) দিয়ে ৫ মিনিট মিডিয়াম- হাই হিটে ভেজে নিন।
- 9
এবার শুকনো চিরে আঙ্গুল দিয়ে দলা গুলো ভেঙে তেলে দিয়ে দিন। নুন (১ চা চামচ), হালুদ গুঁড় (১ চা চামচ), কাঁচা লঙ্কা কুচ, চিনি, লেবুর রস, ঘি, কিশমিশ, কারি পাতা, দিম ভাজা, সবজি ভাজা, বাদাম ভাজা আর জল (৩ টেবিল চামচ) চিরেতে দিয়ে দিন।
- 10
সব কিছু মিশিয়ে মিডিয়াম- হাই হিটে ৭-৮ মিনিট রান্না করুন। যদি চিরে শক্ত মনে হয় তাহলে আল্প জল ছিটিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)