আলু পটলের ডালনা(aloo potoler dalna recipe in Bengali)
#প্রিয়জন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু ও পটল খোসা ছাড়িয়ে হাফ করে কেটে নিতে হবে।
- 2
তারপর কড়াইতে সরষের তেল গরম করে আলু ও পটল আলাদা করে লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 3
ওই তেলে তেজপাতা,গোটা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে আদাবাটা দিয়ে ভাজতে হবে।
- 4
তারপর তাতে একে একে সমস্ত গুঁড়ো মশলা, স্বাদমতো নুন, চিনি ও সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
মশলা কষানো হলে তাতে ভাজা আলু ও পটল দিয়ে আরও একটু কষিয়ে নিতে হবে।
- 6
তারপর তাতে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে ফোটাতে হবে আলু পটল সেদ্ধ হওয়া পর্যন্ত।
- 7
সমস্তটা ভালোভাবে হয়ে এলে ওপর থেকে গরম মশলা বাটা ও ঘি ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে ঢাকা দিয়ে ঢিমে আঁচে রাখতে হবে ১০ মিনিট।
- 8
১০ মিনিট পর ঢাকা খুলে নামিয়ে গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12563506













মন্তব্যগুলি (9)