মিল্ক প্যানকেক(milk pancake recipe in Bengali)
#প্রিয়জন রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমি ডিম ও পাউডার সুগার একসাথে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। এবার দিয়ে দেবো আমি তেল। সব উপকরণ আমি আবারও বিটার দিয়ে ভালো করে বিট করে নেব। এবার দুধ দিয়ে দেব। ময়দা ও বেকিং পাউডার একসাথে আমি একটা চালুনি দিয়ে চেলে নেব। এবার ময়দার মিশ্রণ টা আমি দিয়ে দেবো ওর ভিতরে। এবার দুধ দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। বেশ ঘন একটা ব্যাটার তৈরি হবে
- 2
এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য ঘি ব্রাশ করে নেব।প্যান গরম হলে আমি এক চামচ ওই ঘন প্যানকেকের বেটার দিয়ে দেব। কিছু সময় পর নিচে ব্রাউন কালার হলে আমি উল্টিয়ে দিব। দুপাশ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করবো মজাদার প্যানকেক। এটা আমার বাবুর খুব প্রিয় একটা খাবার।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12577697




মন্তব্যগুলি (7)