ইলিশ মুড়ি ঘণ্ট(illish muri ghonto recipe in Bengali)

#প্রিয়জন স্পেশাল রেসিপি
মুড়ি ঘণ্ট সবার খুব পছন্দের। সেটা যদি ইলিশ দিয়ে হয় তো কথাই নেই। আমাদের সাবার ইলিশ মুড়ি ঘণ্ট খুব পছন্দের খাবার। বিশেষ করে আমার স্বামির। বেগুন ইলিশের ঝোল দিয়ে খেতে আমার স্বামি খুব পছন্দ করে।
ইলিশ মুড়ি ঘণ্ট(illish muri ghonto recipe in Bengali)
#প্রিয়জন স্পেশাল রেসিপি
মুড়ি ঘণ্ট সবার খুব পছন্দের। সেটা যদি ইলিশ দিয়ে হয় তো কথাই নেই। আমাদের সাবার ইলিশ মুড়ি ঘণ্ট খুব পছন্দের খাবার। বিশেষ করে আমার স্বামির। বেগুন ইলিশের ঝোল দিয়ে খেতে আমার স্বামি খুব পছন্দ করে।
রান্নার নির্দেশ
- 1
গবিন্দ ভোগ চাল ৪ কাপ জলে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।
- 2
তারপর একটা বড় ছাকনি দিয়ে জল ঝরিয়ে নিন।
- 3
ছাকনিতেই ১০-১৫ মিনিট জল শুকোতে রেখে দিন।
- 4
এর মধ্যে, ইলিশের মাথা আর লেজ নুন (১/২ চা চামচ) আর হলুদ গুড়ো (১/২ চা চামচ) মাখিয়ে সরশের তেলে মিডিয়াম- হাই হিটে ভাজা ভাজা করে ভেজে নিন। খুন্তি দিয়ে মাথা আর লেজ ভেঙ্গে দিন।
- 5
আলাদা একটা কড়াইতে ঘী গরম করতে দিন।
- 6
গরম ঘিতে তেজপাতা, এলাচ থেত, লবঙ্গ, দারচিনি আর জিরা মিডিয়াম হিটে ১ মিনিট ভেজে নিন।
- 7
তারপর পেঁয়াজ কুচো মিডিয়াম- হাই হিটে ৩ মিনিট ভেজে নিন।
- 8
এবার আদা থেঁত ১ মিনিট ভেজে নিন।
- 9
এবার হলুদ গুড়ো (১ চা চামচ), লাল লাঙ্কা গুড়ো, জিরা গুড়ো, ধনে গুড়ো দিয়ে দিন। মিডিয়াম- হাই হিটে ২ মিনিট ভেজে নিন।
- 10
এবার চালটা কড়াইতে দিয়ে দিন।
- 11
নুন (১/২ চা চামচ) দিয়ে দিন।
- 12
সব কিছু মিশিয়ে চালটা মিডিয়াম- হাই হিটে ৩-৫ মিনিট ভেজে ভাজা ভাজা করে নিন।
- 13
ভাজা মাছ, আর জল দিয়ে দিন। ভাল করে মিশিয়ে ১৫ মিনিট মিডিয়াম- হাই হিটে ঢাকা ছাড়া রান্না করুন । অনবরত নাড়াতে হবে। ১৫ মিনিট পর গাস বন্ধ করে দিন।
- 14
কাঁচা লঙ্কা, লেবুর রস আর চিনি মিশিয়ে ৫-১০ মিনিট ঘণ্টটা খুলে রাখুন যাতে সুকিয়ে যায়। এর মধে অনবরত খুন্তি দিয়ে নিচের চাল উপরে তুলে দিতে হবে যাতে ঘণ্টটা শুকিয়ে যায়।
- 15
কাঁচা লাঙ্কা দিয়ে সাজিয়ে ইলিশ বেগুনের ঝোলের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)