সরষে আলু দিয়ে চিংড়ি(sorshe alu diye chingri recipe in Bengali)

#amirannabhalobasi#সহজ #পরিবারের রেসিপি
সরষে আলু দিয়ে চিংড়ি(sorshe alu diye chingri recipe in Bengali)
#amirannabhalobasi#সহজ #পরিবারের রেসিপি
রান্নার নির্দেশ
- 1
এই রান্নাটির জন্য আলু টা ছোট কিউবস করে কেটে নেব এবং পেঁয়াজটা চার ভাগ করে কেটে নেব।
- 2
এরপর আমরা সরষে টা পেস্ট করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডারে 1 টেবিল চামচ সাদা সরষে,তিন থেকে চার কাঁচালঙ্কা, ছোট রসুনের কোয়া এবং যা কালো সরষে নিয়েছি তার থেকে অর্ধেক এর মধ্যে দিয়ে দেবো; অল্প একটু জল দিয়ে ভালো করে grind করে পেস্ট তৈরি করে নেব।
- 3
এরপর একটা কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গরম করতে দেবো।তেল গরম হয়ে এলে তার মধ্যে বাকি কাল সর্ষে ফোড়ণ দেব।
- 4
তারপর তেলের মধ্যে আলু আর পেঁয়াজ টা দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে কিছুক্ষণ ভাজবো। আলু আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে ছোট চিংড়ি দিয়ে দেব আর high flame এ 5 থেকে 7 মিনিট ভাজবো।
- 5
চিংড়ি ভাজা হয়ে গেলে তার মধ্যে সরষের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 কাপ জল,নুন,হলুদ এবং তিনটে কাঁচালঙ্কা চিরে দিয়ে দেবো । দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট medium to low flame এ সেদ্ধ হতে দেব।
- 6
5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।আলু সেদ্ধ হয়ে এলে flame টা বন্ধ করে দেবো। তারপর 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেব আর ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতন রেখে দেবো।
- 7
চিংড়ি মাছ রেডি!!!!
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (5)